এপ্রিল ২৬, ২০২১,৯:২৬ অপরাহ্ণ
তুষার রায় চকরিয়াঃ
কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী সেহেরী বিতরণ কর্মসূচীর ১৩ তম দিনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এর পক্ষ থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অসহায় রোগী সহ ছিন্নমুল মানুষের মাঝে ১৫০ জনকে সেহেরীর খাবার বিতরণ করেছেন। এ সেহেরী খাবার বিতরণের সময় সার্বিক তত্ত্ববধন করেন-চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে,সাবেক সভাপতি ডুলহাজারা ডিগ্রী কলেজ শাখা। আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা কৃষ্ণ পুবন দাশ, পলাশ চৌধুরী, বলরাম, শিশির’অপূর্ব ও অনিক চৌধুরী।
সেহেরী বিতরণ শেষে, ডুলাহাজারা ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সৃজন দে বলেন-বাংলাদেশ ছাত্রলীগ আগের দিনগুলিতে ও অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থেকেছে, এখন ও মহামারী করোনা কালিন সময় সর্বক্ষণ অসহায় মানুষের পাশে আছে, ভবিষ্যৎতে ও থাকবে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মারুফ আদনান মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তবে আমরা সব সময় চেষ্টা করে যাবো সর্বসাধারণ ও গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain