আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

নাটোরে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে এক শিশুকে গলা টিপে হত্যা করে ভুট্টা ক্ষেতে লুকাবার চেষ্টা

এপ্রিল ২৬, ২০২১,৩:২৫ অপরাহ্ণ

 
Spread the love

নাটোরে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে
এক শিশুকে গলা টিপে হত্যা করে ভুট্টা ক্ষেতে লুকাবার চেষ্টা

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে আহসান হাবিব (০৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে প্রতিবেশী আসিফ হোসেন (১৫) নামে এক কিশোর। এ ঘটনায় ঐ কিশোরকে আটক করেছে পুলিশ। গত রবিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষডাঙ্গা কারিগর পাড়া গ্রামের নির্মাণাধীন একটি নতুন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি পার্শ্ববর্তী একটি ভুট্টার ক্ষেতে রেখে আসে আসিফ। পরে রাতে আসিফ নিজেই স্বজনদের খবর দেয় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছ না। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে এলাকায় মাইকিং করে সন্ধান চাওয়া হয়। এক পর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এসময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে। তার কথামত ভুট্টার

ক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহটি উদ্ধার করেন। নিহত আহসান হাবিব ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। আর ঘাতক আসিফ একই গ্রামের নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার দুপুরের দিকে আসিফ এক প্যাকেট বিস্কুট খাওয়ার উদ্দেশ্যে তাদের নির্মাণাধীন নতুন বাড়ির একটি কক্ষের মধ্যে রাখে। এ সময় তার চাচাতে ভাই আহসান হাবিব ওই ঘরে গিয়ে কিছু পরিমাণ বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আসিফ। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আহসানকে চড় থাপ্পড় মারে। উত্তরে আহসান হাবিব উল্টো গালি দেয়

 

আসিফকে। এ সময় তাৎক্ষনিকভাবে আহসান হাবিবের গলা চেপে ধরে আসিফ। এতে আহসান হাবিব শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিষয়টি ধামাচাপা দিতে আসিফ সন্ধ্যার দিকে আহসান হাবিবের মরদেহটি সরিয়ে তাদের ওই বাড়ি থেকে প্রায় দুই শ’ গজ দূরে একটি ভুট্টা ক্ষেতে ফেলে আসে। দিনশেষে রাতে আহসান হাবিবের পরিবারকে সে নিজেই জানায় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে মাইকিং করে তার সন্ধান জানতে চায়। এক পর্যায়ে আসিফ নিজেই লোকজনকে

 

ভুট্টার ক্ষেত খোঁজার কথা বলে। এসময় তার কথা বার্তা ও আচরনে সন্দেহ দেখা দিলে এলাকার লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন আসিফ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরে তার কথামত ওই ভুট্টা ক্ষেতে গিয়ে শিশু আহসান হাবিবের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা এবং পুলিশ খবর দেন। খবর পেয়ে রাত ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় ঘাতক আসিফকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain