আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

ভালোবাসার খাম উপহার দিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল,

এপ্রিল ২৬, ২০২১,২:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ভালোবাসার খাম উপহার দিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল,

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)

 

মহামারি করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও অনলাইন সাংবাদিকদের ভালোবাসার খাম

 

উপহার দিলেন জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক, অনলাইন টেলিভিশন এমভি-টিভি’র উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সাথী কামাল

 

আজ ২৫ এপ্রিল সকাল ১১টায় নগরীর দিদার মার্কেটস্থ সিএন্ডবি কলোনী উচ্চ বিদ্যালয়ের মাঠে নগরীর বিভিন্ন স্থানের ১০০ জন ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও অনলাইন

 

সাংবাদিকদের হাতে এই খামগুলো তুলে দেন। এতে প্রতিটি খামে ৫ কেজি চালের মূল্যবাবদ ৩০০ টাকার ৫০টি খাম ও ১০ কেজি চালের মূল্য বাবদ ৬০০ টাকার ৫০টি খাম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় সাথী কামাল বলেন, মানুষ

 

মানুষের জন্য। এই মূল্যবোধকে কাজে লাগিয়ে এবং মানবতার জন্য সকল মানুষকে নিজ নিজ সাধ্যমতো মানুষের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। দীর্ঘ এক বছর যাবত সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা এবং

 

বিশেষত করোনাকালে অনলাইন সাংবাদিকরা আর্থিক সংকটে পড়ে। তাদের এই দুঃখ-দুর্দশা মাথায় নিয়ে নিজের সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসি।
এ সময় উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার

 

ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন

 

চৌধুরী, অর্থ সম্পাদক লায়ন এম এ নেওয়াজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সদস্য ওসমান চৌধুরী, আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, ডিজিটাল আন্তর্জাতিক

 

মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় শাখার উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ কেফায়েত উল্লাহ আরকান, মোহাম্মদ হানিফুল ইসলাম চৌধুরী, সংস্কৃতিকর্মী ইমতিয়াজ চৌধুরী প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain