আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

সাতকানিয়া-লোহাগাড়ায় কেন্দ্রীয় আওয়ালীগ নেতা আমিনুল ইসলাম আমিনের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু

এপ্রিল ২৬, ২০২১,২:০৭ পূর্বাহ্ণ

 
Spread the love

সাতকানিয়া-লোহাগাড়ায় কেন্দ্রীয় আওয়ালীগ নেতা আমিনুল ইসলাম আমিনের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে চট্টগ্রাম-১৫ আসন তথা সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে প্রায় ৫ হাজার পরিবারকে দ্বিতীয় দফায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

 

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ ঘটিকায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী থেকে এ ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।

ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের

সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নছিমুল করিম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ হারুন, ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, কাঞ্চনা ইউ.পি চেয়ারম্যান

রমজান আলী, ঢেমশা ইউ.পি চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম. আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, স্থানীয় ওয়ার্ড

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্থানীয় ইউ.পি মেম্বার সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এমরান প্রমুখ।

এ সময় কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের জন্য সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার আওতাধীন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউ.পি

চেয়ারম্যানগণের হাতে এসব ইফতার ও সেহেরী সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ মোট ১৪ কেজি খাদ্যপণ্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায়

সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম।

কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিনের এই মানবিক কার্যক্রম সম্পর্কে স্থানীয় লোকজন জানান, আমিনুল ইসলাম প্রকৃত পক্ষেই সাতকানিয়া ও লোহাগাড়া তথা এই জনপদের একজন নিবেদিত প্রাণ জননেতা। স্থানীয় জনসাধারণের যে কোন বিপদে ও

সমস্যায় সাধারণ মানুষ উনাকে কাছে পেয়েছেন। স্থানীয় জনসাধারণ আমিনুল ইসলামের ইফতার ও সেহেরী সামগ্রী পেয়ে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছেন; একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমিনুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain