এপ্রিল ২০, ২০২১,৩:২০ পূর্বাহ্ণ
নাটোরের বড়াইগ্রামের ৪ নং নগর ইউনিয়নের থানায়খাড়া গ্রামের মৎস্য জীবি পাড়াতে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করলেন একই গ্রামের মসলেমের পুত্র মদন।
এলাকাবাসীর কাছে গিয়ে জানা যায়, মদন প্রভাবশালী হবার কারণে এলাকার কিছু প্রভাবশালীদের কারণে অভিযোগ কারি কাহারো কাছে পাইনা কোন বিচার।
এলাকাবাসী আরো জানান, ৪ নং নগর ইউনিয়নের আওয়ামিলীগ সভাপতি ইয়াছিন আলী সরকার কিছু প্রভাবশালীদের সাথে করে বিচার ন হবার চেষ্টা করেন।
এবিষয়ে ইয়াছিন আলী সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, পাঁচশত টাকার সাংবাদিক হয়ে গেছে এখন সাংঘাতিক। টাকা নিয়ে মিমাংসার কথা জানতে চাইলে তিনি জানান, জানি এটাও বলবো না জানিনা তাও বলাবো না।
এ বিষয়ে অভিযোগ কারির কাছে জানতে চাইলে তিনি জানান, বিগত পাঁচবছর ধরে এমন ভাবে সব সময় রাস্তাপথে এমন কি রাতেও বাড়িতে এসে ধর্ষণের জন্য চেষ্টা করে। এছাড়াও তিনি আরো বলেন, ভোর রাতে
সেহেরি রান্নার জন্য উঠে রান্না করতে গিয়ে এমন সময় মদন ও দুলাল এসে হাত ধরে টানাটানি করে। এবং আমি তাহার কথায় রাজি না হলে আমাকে জোর করে ধরে নিয়ে যাবার চেষ্টা করে, এমন সময় আমার সাথে জোর
পূর্বক টেনে নিয়ে যাবার চেষ্টা করলে আমার শরীরের জামা ছিড়ে যায়। এ সময় আমি চিল্লাপাল্লা করলে বাড়ির সবায় জেগে উঠে। তখন মদন ও দুলাল পালিয়ে যায়।
এবিষয়ে সরজমিনে দুলালের কাছে জানতে চাইলে দুলাল পালিয়ে যায়। এবং দুলালের চাচাত বোন সাংবাদিকদের
মেনেজ করার জন্য বাড়ির মধ্যে ডেকে নিয়ে যায়। সাংবাদিক মেনেজ করার জন্য টাকার লোভ দেখায় ও টাকা দেবার প্রস্তাব দেন। কিন্তু তাহার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যায় মদনের চাচাতো বোন মরজান।
এবিষয়ে চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালুর কাছে জানতে চাইলে তিনি জানান, অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানায়। এমন অপরাধ আর কেউ না করে।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা করবো।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain