আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

চাঞ্চল্যকর শিশু সিয়াম হত্যার দুই ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও রক্তমাখা অস্ত্রসহ কুখ্যাত আসামি গ্রেফতার

এপ্রিল ১৪, ২০২১,২:০০ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঞ্চল্যকর শিশু সিয়াম হত্যার দুই ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও রক্তমাখা অস্ত্রসহ কুখ্যাত আসামি গ্রেফতার

 

জেলা প্রতিনিধিঃ    বগুড়া শাজাহানপুর উপজেলায় ধানক্ষেত থেকে সিয়াম নামের ৬ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার ১৩ এপ্রিল প্রায় দুপুর ১২ ঘটিকার সময় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সিয়াম নন্দীগ্রাম তেতলাগাড়ি মৃত নজরুল ইসলামের ছেলে।

 

এর পরেই অনুমান দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম বার এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি চৌকস

 

টিম ও থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন তেতলাগাড়ি গ্রামের ৬ বছরের শিশু হত্যাকান্ড সংঘটিত হওয়ার দুই ঘণ্টার মধ্যে মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনায় রক্তমাখা ধারালো অস্ত্র, পরিহিত কালো রংয়ের বোরকা উদ্ধার, ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়।
আসামি শাজাহানপুর উপজেলার পলিপালাশ মধ্যপাড়া গ্রামের মুসলিম উদ্দিন প্রামাণিক এর স্ত্রী মালতি বেগম (৫২)।


ঘটনার রহস্য উদঘাটন নিয়ে সন্ধ্যা ৭ টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম বার। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মালতি বেগম জানায় যে, ঘটনার দুই সপ্তাহ পূর্বে ভিকটিমের মা সাবিনা খাতুন (৩০) সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর এলাকায় তার বোন মিষ্টির বাড়িতে তাদের ক্ষেতে মরিচ উত্তোলনের জন্য যায়। আসামি মালতি বেগমও গত ৯

 

এপ্রিল মিষ্টির বাড়িতে বেড়াতে যায়। সেখানে তাদের মধ্যে সাক্ষাৎ হয় এবং দুই দিন অবস্থান করার পর ভিকটিমের মা সাবিনা খাতুন এর সহিত গত ১১ এপ্রিল বিকাল অনুমান চার ঘটিকার সময় উক্ত মালতি বেগম নন্দীগ্রাম থানাধীন তেতলাগাড়ি গ্রামে তাহার বোন মোরশেদা বেগমের বাড়িতে বেড়াতে আসে। সেখানে অবস্থান করাকালীন গত ১২ এপ্রিল রাত্রি অনুমান ৮ ঘটিকার সময় সাবিনার ভাই মমিন এর জমজ বাচ্চা দত্তক দেওয়ার বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আসামি মালতি বেগম এর কথামতো মমিন এবং সাবিনা

 

বাচ্চা দত্তক দিতে অস্বীকার করায় মালতি বেগম তাদের ওপর ক্ষিপ্ত হয়ে সাবিনার শিশু বাচ্চা সিয়ামের ক্ষতি করার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক অদ্য ১৩ এপ্রিল সকাল অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় সাবিনার বাড়িতে লোকজন না থাকার সুবাদে শিশু সিয়ামকে চানাচুর এবং চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে বাহির করে পথিমধ্যে ভিকটিমের মা সাবিনা এবং মমিনের স্ত্রী ঝর্না বেগমের সহিত দেখা হয়। উক্ত আসামি মালতি বেগম শিশু সিয়ামের সম্পর্কে নানী হওয়ায় তাহারা বিষয়টি স্বাভাবিক ভাবে নেয়। পথিমধ্যে

 

একটি মুদি দোকান হতে তাকে চকলেট ও চানাচুর কিনে দিয়ে প্রলুব্ধ করে নন্দীগ্রাম উপজেলার তেতলাগাড়ি গ্রাম হইতে প্রায় ২ কিলোমিটার উত্তরে শাজাহানপুর উপজেলার পানিহালি মৌজার জৈনেক আবু সিদ্দিকের ইরি ধান ক্ষেতের ড্রেনের মধ্যে অদ্যই সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে যেকোনো সময় আসামি মালতি বেগম ধারালো হাসুয়া দ্বারা গলায় জবাই করে হত্যা নিশ্চিত

 

পূর্বক লাশ গুম করার উদ্দেশ্য ইরি ধান ক্ষেতের ড্রেনের পানির মধ্যে ফেলে হত্যার কাজে ব্যবহৃত রক্ত মাখা ধারালো অস্ত্র ধান ক্ষেতে ফেলে পালাইয়া যায়।
থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আদালতে রিমান্ড চাওয়া হবে, মালতি বেগমের সাথে আরও কেউ জড়িত আছে কিনা রিমান্ডের আরও তথ্য জানা যাবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain