আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কঠোর নজরদারিতে রয়েছে চট্টগ্রাম শহর

এপ্রিল ১০, ২০২১,৪:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

কঠোর নজরদারিতে রয়েছে চট্টগ্রাম শহর

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
চিফ রিপোর্টারঃ

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর সারাদেশের মতো চট্টগ্রামের থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নগরী ও জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসন গণমাধ্যমকর্মীদের কে বলেন বলেন, “গত ২৬-২৮ মার্চের ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে একটা বিশেষ গোষ্ঠী পুলিশী স্থাপনাসহ সরকারি বিভিন্ন স্থাপনায় ‘বিনা কারণে’ আক্রমণ করে ভাংচুর ও আগুন দিচ্ছে।

“সঙ্গত কারণেই পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় চট্টগ্রামের হাটহাজারি থানায় আক্রমণ করে ভাংচুর চালায় হেফাজতকর্মীরা। পাশাপাশি তারা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। চট্টগ্রাম ছাড়াও নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত।

এমন প্রেক্ষাপটে এরই মধ্যে সিলেট ও নারায়ণগঞ্জের থানাগুলোতে নিরাপত্তা ও জনবল বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জের মতো চট্টগ্রাম নগরীতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে না পারে সেজন্য সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে থানার ওসিদের।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান ,।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain