আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা

জুন ১২, ২০১৬,১০:০১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নরসিংদী: নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে সন্ত্রাসীরা।


আজ রোববার বিকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এর আগে সকাল দশটার দিকে শহরের কাউরিয়া পাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে সে গুরুতর আহত হয়।

নিহত মঈন উদ্দিন শহরের আলীজান জে এম একাডেমির ৯ম শ্রেণির ছাত্র এবং একই এলাকার বিল্লাল ঘটকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, রোববার সকাল ৭টার শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাটের পার্শ্ববর্তী বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসং গ্যালাক্সি মোবাইল সেট চুরি হয়। শাহিনের পরিবার একই এলাকার রক্সি (১৫) নামে এক যুবককে সন্দেহ করে। কিন্তু রক্সি অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে দুই পরিবারের লোকজন প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই খোকন খন্দকার বলেন, রক্সি একই এলাকার শাহিন মোল্লা , ইকবাল, সোহেল, মনা, সুরাইয়া ও আকলিমার নেতৃত্বে রড, লাঠি ও ছুড়ি নিয়ে প্রকাশ্যে এই হামলা চালায়।

আমরা ঘটনার পর থানায় পুলিশের নিকট আইনের আশ্রয় নেয়ার জন্য গেলে তারা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আমাদের একটাই চাওয়া, যারা আমার স্কুল পড়–য়া ভাইকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মোবাইল সেট চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িত সুরাইয়া বেগম নামে এক নারীকে আটক করেছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain