“মসজিদ এর জমি নিয়ে” টাল-বাহানা- মতোয়াল্লীর অভিযোগ স্থানীয় মেহের আলী চৌধুরী ও সালাহউদ্দিনের দিকে,
এপ্রিল ৫, ২০২১,১:৪৪ পূর্বাহ্ণ
Spread the love
“মসজিদ এর জমি নিয়ে” টাল-বাহানা- মতোয়াল্লীর অভিযোগ স্থানীয় মেহের আলী চৌধুরী ও সালাহউদ্দিনের দিকে,
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ)
চিফ রিপোর্টারঃ
।মসজিদ পুণঃনির্মান কাজে বাঁধা।
চট্টগ্রাম নগরীর দক্ষি কাট্টলী ১১ নং ওয়ার্ড চান মিঞা রোড, ড. আফছারুল আমিনের খামার বাড়ীর উত্তরে অবস্থিত মীর আহাম্মদ সাগর পাড় জামে মসজিদ এর পুণঃ নির্মাণ কাজে বাধা প্রদান করেছেন একটি স্থানীয় মেহের আলী চৌধুরী ও সালাউদ্দীন নামক দুই জন ব্যক্তি।
মীর আহাম্মদ সাগর পাড় জামে মসজিদের মোতোয়াল্লী মীর আহাম্মদ স্থানীয় মুসল্লীদের নিয়ে মানব বন্ধন অভিযোগ করে বলেন মসজিদের উন্নয়নের স্বার্থে আমি স্থানীয় মুসল্লীদের সহযোগীতায় পুণঃ নির্মাণ কাজে হাত দিয়েছিলাম গত ১৯ ফেব্রুয়ারী ২০২১ ইংরেজীত্
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মসজিদের ভূমি নিয়ে টানাটানি করছে একটি ভূমি দস্যু সিন্ডিকেট। তারা এতটাই নীচে নেমে গেছে যে হিতাহিত জ্ঞান তাদের ভিতরে লোপ পেয়েছে।
তাইতো ধর্মীয় উপাসনালয় ও তাদের দস্যুতা বৃত্তি হতে আজ রক্ষা পাচ্ছে না।তিনি আরও জানান স্থানীয় মেহের আলী চৌধূরী ও সালাউদ্দীন নামক ব্যক্তি ভূমির দখল নেয়ার জন্য আদালতে মামলা করেই ক্ষান্ত হননি। মামলার পরবর্তীতে মোতোয়াল্লীর কাছ থেকে চাঁদা দাবী করেন বলে অভিযোগ করেন তিনি মানব বন্ধনে। পরবর্তীতে মানব বন্ধনে অভিযুক্ত মেহেরে আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো অস্বীকার করেন।
Chairman
Md. Riadul Islam (Afzal) Chairman www.bdnewstv24.com