আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

একটি কুচক্র মহল বিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে জমি দখলের অভিযোগ

মার্চ ২৬, ২০২১,১:৩১ পূর্বাহ্ণ

 
Spread the love

একটি কুচক্র মহল বিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে জমি দখলের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে একটি মহল বিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে জমি দখলের অভিযোগ আদালতের আদেশ অমান্য করে স্থানীয় একটি প্রভাবশালী মহল

জোরপূর্বক বিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলামের পক্ষে এডভোকেট মোঃ ইলিয়াছ উদ্দীন জানান, বিগত ২০১৩ ইংরেজীর ১০ নভেম্বর সাফ কবলা

রেজিস্ট্রীর মাধ্যমে রহমতগঞ্জ মৌজার অধীনে সম্পত্তি খরিদ করি। উক্ত জায়গা খরিদ করার পূর্ববর্তী সময় হতে আমার পূর্ববর্তী বায়ার

দেয়া বাউন্ডারী প্রাচীর ছিল যা আজ অবধি বিদ্যমান। পরবর্তীতে একটি কুচক্রী মহল বিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে আমার সম্পত্তি অবৈধভাবে দখল

করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত থাকে। যা আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে হয়রানির করার নিমিত্তে অপচেষ্টায় সর্বাক্ষণিক

লিপ্ত। কিন্তু মহামান্য অতিরিক্ত জেলা জজ ৬ষ্ঠ আদালত, চট্টগ্রাম আমাদের সকল কাগজ পত্র পর্যালোচনা করে আমাদের পক্ষে রায় ডিক্রী প্রদান

করেন। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মামলা করে ডিক্রী না পেলেওঊ পরবর্তী তারা উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করেন। বর্তমানে যা বিচারাধীন রয়েছে।

আমি বাঙ্গালী জাতি। বঙ্গবন্ধু আমার আদর্শ। আমরা পারিবারিক ভাবেই আওয়ামীলীগ’র সাথে ওতপ্রতভাবে জড়িত। আমি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান কায়সারের ছোট ভাই।

এডভোকেট মোঃ ইলিয়াছ উদ্দীন আরো জানান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই আমরা বাংলাদেশে বসবাস করছি, বিশ্ব দরবারে বাঙ্গালী জাতি হিসেবে পরিচয় দিয়ে আসছি। তাই আপনাদের মাধ্যমে আমার বিনীত অনুরোধ সংশ্লিষ্ট দফতরে

বিতর্কিত একটি সম্পত্তির উপর যা মামলা মোকদ্দমা চলমান তার দেয়ালের উপর বঙ্গবন্ধুর মোড়াল তৈরির যে উদ্যোগ সংশ্লিষ্ট জামাল

খান ওয়ার্ড কমিশনার গ্রহণ করেছেন, তিনি যেন তা থেকে বিরত থাকেন। যেহেতু আমার সমস্ত কাগজপত্র ও দলিলাদি সব উপযুক্ত

প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেই রায় ডিক্রী পেয়েছি এবং আপিলের পরবর্তীতেও আদালত আমার পক্ষেই আইনীভাবে রায় প্রদান করবেন বলে আমি আশাবাদী,

কাজেই জাতির পিতা বঙ্গবন্ধুর মোড়াল নিশ্চয় আমি নিজেই করে দেবো আমার বাউন্ডারী প্রাচীরে

সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারকে সাথে
নিয়ে। আপনাদের মাধ্যমে আমার অনুরোধ বঙ্গবন্ধুর মোড়াল ব্যবহার করে বিচারাধীন বিষয়ের উপর জাতিয় কোন ইস্যু যেন সৃষ্টি করা না

হয়। কারণ এই ইস্যু নিয়ে হয়তো বা প্রতিপক্ষ আমার বিপক্ষে আমার সম্পত্তি গ্রাস করার অপচেষ্টায় লিপ্ত হবে।

এডভোকেট মোঃ ইলিয়াছ উদ্দীন আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধু সারা বাঙ্গালী জাতির আলোর দিশারী। কাজেই এমন ব্যক্তিত্বকে নিয়ে মন্তব্য করা আমার মত ক্ষুদ্র

মানুষের সাজে না। আমি নিশ্চয়ই আদালতের আদেশ পরবর্তী সেখানে যা যা করার সব কিছুই নিজের অর্থায়নে করবো। আমি মোড়ালের

বিরোধিতা করছি না শুধু বিচারাধীন বিষয়ের রায়কে গুরুত্ব দিতে বলছি। কারণ ভবিষ্যতে বাউন্ডারী প্রাচীর এর অভ্যন্তরে প্রবেশের জন্য আমার গেইট নির্মাণ করা হবে যেখানে এই বিষয়টি

একটি বড় বাধা হতে পারে। কিংবা আমি ভবনটি ডেভেলপমেন্টে দিতে পারি যেখানে হয়তোবা ইমারত নির্মাণ করতে গিয়ে অনেক কিছুরই পরিবর্তন

আসতে পারে। তাই এই বিষয়টি তখন একটি জাতীয় ইস্যু তৈরি হয়ে যেতে পারে এবং আমাকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হতে পারে। কাজেই আমি চাই না এমন

কিছুর সৃষ্টি হোক। তাই আজ আপনাদের মাধ্যমে আমি বিষয়টি স্পষ্ট ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি আদালতের রায়ের পরবর্তী সময়ে

সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি নিজেই দাঁড়িয়ে আমাদের জাতির পিতার এবং বাঙ্গালী জাতির গর্বিত ইতিহাস আমার নিজের অর্থায়নে তুলে ধরব বাউন্ডারী প্রাচীরে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain