মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে তানোর থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২১ মার্চ) রাজশাহীর তানোর থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক র্যালী, সচেতন মূলক প্রচারণা, তানোর থানার মোড় ও গোল্লাপাড়া বাজারে জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ ও
সচেতন মূলক দিকনির্দেশনা এবং মাইকিং করা সহ-
মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।
উল্কা, মাহিনদ্রা ইজিবাইক চালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন তানোর থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
Chairman
Md. Riadul Islam (Afzal) Chairman www.bdnewstv24.com