জুন ১২, ২০১৬,৫:২০ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নাটোর : বনপাড়ায় খ্রিষ্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়ীর অপর ভাড়াটিয়া মনোয়ারা খাতুন ওরফে মনি (২৮)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আজ রোববার বেলা তিনটার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সোমবার শুনানীর দিন ধার্য করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
নাটোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুনীল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের জানান, সুনীল গোমেজ হত্যাকান্ডের পর মনিকে সন্দেহ করা হয়। এরপর তার মোবাইল ফোন ট্যাকিং করে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাটোরে আনা হয়।
এরপর রিমা- চেয়ে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আগামীকাল সোমবার শুনানীর দিন ধার্য করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৫জুন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিষ্টান পল্লীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খ্রিষ্টান মুদি দোকানী সুনীল গোমেজকে হত্যা করে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain