মার্চ ২০, ২০২১,৮:৪৭ অপরাহ্ণ
একটি ভোট কেন্দ্র স্তানান্তরের প্রতিবাদে পটুয়াখালী জেলার, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবায়নপাশা গ্রামের বাসিন্দারা প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
তথ্য মতে জানা যায়, ভোট কেন্দ্র স্থানান্তর করার জন্য এই অভিযোগটি দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশন বরাবর স্বাক্ষরিত এলাকাবাসীর পক্ষ থেকে ৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ারের জাহাঙ্গীর অভিযোগটি দাখিল করেন।
অভিযোগে বলা হয়, কনকদিয়া ইউনিয়নের ৪৮ নং নবায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বহাল থাকবে।
তারা বলেন, আগে এ ভোট কেন্দ্র টি ৪৮ নং নবায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ছিল। একটি অসাধু চক্র উক্ত ভোট কেন্দ্র টি ১৩০ নং কুম্ভখালী কাঠিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হস্তান্তর করেছে। যার কারণে সুষ্ঠু ভোট সম্ভব নয়।
ওই অভিযোগে বলা হয়, ৪৮ নং নবায়নপাশা প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র টি জনসাধারণের ভোট দেওয়ার জন্য উপযুক্ত । এবং এলাকার মধ্যবিত্ত স্থানে অবস্থিত ছিল। একটি চক্র নিজেদের স্বার্থের জন্য উক্ত ভোট কেন্দ্রটি ১৩০ কুম্ভখালী কাঠিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হস্তান্তর করেছেন।
ওই অভিযোগে এলাকাবাসী জানান, হস্তান্তর করা ভোট কেন্দ্র টি এলাকার সাধারণের জন্য ভোট দিতে যাওয়া কষ্টকর এবং দুর্গম হয়ে যাবে।
এলাকাবাসীর জানান, জনসাধারণের ভোট নিশ্চিত করার জন্য পূর্বের স্থানে ৪৮ নং নবায়ন পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে স্বাচ্ছন্দ বোধ করবে। যার কারণে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রটি আগের জায়গায় দেওয়া উচিত।
তাদের দাবি, দেশের নির্বাচন ব্যবস্থার শুরু থেকে ৪৮ নং নবায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ ব্যবস্থা চালু ছিল। এখন পরিবর্তন কেন?
অভিযোগে বলা হয়, ১৩০ নং কুম্ভখালী কাঠিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশাপাশি আরো ২টি ভোট কেন্দ্র রয়েছে। কাজেই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগের জায়গাতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ।
এলাকাবাসীর দাবি, ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য, পূর্বের স্থানে অর্থাৎ ৪৮ নং নবায়ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বহাল রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain