আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন দুবাই কনস্যুলেটে

মার্চ ১৮, ২০২১,২:২৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন দুবাই কনস্যুলেটে

 

ইউএই প্রতিনিধি

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ সমিতির পক্ষ থেকে ৩ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন সম্পন্ন হয়েছে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট দুবাইতে বুধবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ কমিউনিটি

∴

নেতৃবৃন্দ সহ সাধারন প্রবাসীরা উপস্থিত ছিলেন । আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। কর্মসূচিতে রাস্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয় । মিশনে নিযুক্ত কর্মকর্তারা এসব বাণী পাঠ করে শোনান উপস্থিত সুধীবৃন্দের। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নানা দিক তুলে ধরেন বক্তারা । বুধবারের কর্মসূচিতে রাত আটটায় বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ আল খলিফায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের কথা মিশনের পক্ষ থেকে জানানো হলেও , পরে অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে দুবাই কনস্যুলেটে বঙ্গবন্ধুর স্মৃতির উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী মুনিয়া মুন। তিনদিনের কর্মসূচিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শারজায় বাংলাদেশ সমিতির কার্যালয়ে আলোচনা,সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবং শুক্রবার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain