আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ট্রান্সফরমার বিকল: বগুড়ায় বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুরূ

জুন ১২, ২০১৬,১২:১৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বগুড়া: বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর করেছে ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এতে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন।


রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া পৌরসভার চন্দনবাইশা সড়কের নাটাইপাড়া মধুবন সিনেমা হলের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারটি শনিবার ইফতার পূর্বমুহূর্তে বিকল হয়। ফলে নাটাইপাড়ার বেশকিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার রাতে বিদ্যুৎ অফিসের কাউকে না পেয়ে রোববার সকাল থেকে বিষয়টি জানানোর জন্য বার বার টেলিফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে নাটাইপাড়ার বাসিন্দা রোববার সকাল ১০টার দিকে ৬ যুবক মোটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিসে এসে অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। বাধা দিতে গিয়ে অভিযোগ গ্রহণকারী লাকী আক্তার ও নিরাপত্তা প্রহরী মামুন আহত হয়।

এ সময় বিদ্যুৎ অফিসের কর্মচারীরা অভিযোগ কেন্দ্রের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলে হামলাকারীরা ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলো- নাটাইপাড়ার লেদু প্রাং এর ছেলে লিটন, মৃত সাঈদ জামানের ছেলে সাইদুর রহমান, শাহাদত হোসেনের ছেলে আব্দুল আমি ও আব্দুল মজিদের ছেলে সাগর।

বগুড়া বিদ্যুৎ বিভাগের উপ-সহকরী প্রকৌশলী আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিকল হওয়া ট্রান্সফরমারটি মেরামতের কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, বগুড়া বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের টেলিফোনটি কখনোই রিসিভ করা হয় না। গ্রাহকরা প্রয়োজনে টেলিফোনে কখনোই কোন অভিযোগ দিতে পারে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার পরেও কোন সমাধান হয়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain