মার্চ ১১, ২০২১,৯:১৬ অপরাহ্ণ
উপজেলা প্রশাসন মোহনপুর রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কহ্মে ১৭ ও ২৫ মার্চ এবং মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১-ই মার্চ ২০২১ ) উপজেলা প্রশাসন মোহনপুর রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কহ্মে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেনের সভাপতিত্বে, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সানজিদা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ আরিফুল কবির, মোহনপুর থানা (ওসি তদন্ত) তৌহিদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা আনসার ও ভিডিপি (প্রশিক্ষক) আব্দুল জব্বার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) খন্দকার নুরুনন্নবী, উপজেলা
প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ক্রিয়া সংস্হার সভাপতি সাইফুল ইসলাম, মোহনপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও মোহনপুর উপজেলা মাদক, জঙ্গীবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক ফিরোজ আলম, মোহনপুর উপজেলা শাখা যুব মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুবিনা খাতুন রুবি প্রমুখ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain