মার্চ ১০, ২০২১,৯:৪০ অপরাহ্ণ
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নিহতের স্ত্রীর অবস্থা গুরুতর,
উপজেলা পটিয়া কুমুমপুরার পান্না পাড়ায় ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আবুল কালাম (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৪০) আহত হন।১০মার্চ ,বুধবার সকাল ৯টার সময় শফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আবুল কালাম পান্না পাড়ার শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে। আহত ফাতেমা আক্তার চমেক মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, পারিবারিক সম্পত্তির জের ধরে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই আবুল কালামের সঙ্গে বড় ভাই আবু মুসার বিরোধ সৃষ্টি হয়। বুধবার সকালে তারা বাগবিতণ্ডায় জড়ান। এমন সময় উত্তেজিত বড়ভাই মুসা আবুল কালাম কে বুকের ডান পাশে এবং স্ত্রী ফাতেমা আক্তারকে ছুরিকাঘাত করেন।
পুলিশ আরো বলেন , সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমা আক্তারের অবস্থা গুরুতর।
মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে নিকটস্থ পটিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে কর্তব্যরত ডিউটি অফিসার গনমাধ্যম কে জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain