মার্চ ১০, ২০২১,৯:৩১ অপরাহ্ণ
বাগেরহাটে ৩’শ ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (০৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সুগন্ধী হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে ইয়াবাসহ র্যাব-৬ খুলনার সদস্যরা এদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৩’শ ৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার পাড় কুসাইল গ্রামের আব্দুল শেখের ছেলে মোঃ জিন্নাত শেখ (৬৩), এবং সুগন্ধী গ্রামের মোঃ শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান(২৩)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বুধবার র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক ( মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain