আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

যথাযথ মর্যাদায় রাজশাহীর মোহনপুর থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে

মার্চ ৮, ২০২১,১০:৪০ অপরাহ্ণ

 
Spread the love

যথাযথ মর্যাদায় রাজশাহীর মোহনপুর থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে

 

ফিরোজ আলম (রাজশাহী জেলা) প্রতিনিধিঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণের দিনটি এবার প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। সরকারের সিদ্ধান্তে জাতীয় দিবস হিসেবে এবার পালিত হচ্ছে ৭ই মার্চ। এর’ই ধারাবাহিকতায় রাজশাহীর মোহনপুর থানার আয়োজনেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

গত রোববার (৭ই মার্চ ২০২১) বিকালে মোহনপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে এ আনন্দ উদযাপন করা হয়।

ঐতিহাসিক ৭ই মার্চ সূচনা করা হয়। মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এ্যাড আব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, ভাইস চেয়্যারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়্যারম্যান সানজিদা রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা নূরুন নবী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, আল মোমিন শাহ গাবরু, আজহারুল ইসলাম বাবলু,আল আমিন বিশ্বাস, খলিলুর রহমান, এমাজ উদ্দিন খান,
সাংবাদিক বিন্দু -সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্ভব শক্তির ভিতর থেকে ৭ মার্চের ভাষণ দিয়েছেন। যার ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বর্তমান বাংলাদেশের যে অর্জন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার অবদানের প্রতিফলন। শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

পরে সন্ধ্যায় শাপলা কালচার স্কুল এর শিল্পী ও মোহনপুর থানা পুলিশের নিজস্ব শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain