আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নিজ প্রচেষ্টায় অনুমোদিত হল ৫২২ কোটি টাকার সিসি ব্লকের প্রকল্প তথ্য ও চিত্রে দেখুন এবং বিস্তারিত

ফেব্রুয়ারি ১৬, ২০২১,১০:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

নিজ প্রচেষ্টায় অনুমোদিত হল ৫২২ কোটি টাকার সিসি ব্লকের প্রকল্প
তথ্য ও চিত্রে দেখুন এবং বিস্তারিত

নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার দৌলতখান উপজেলাধীন ভবানীপুর থেকে চকিঘাট হয়ে চরপাতার কাজি বাড়ি পর্যন্ত এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজার রক্ষা সহ ৫২২ কোটি টাকার সিসি ব্লকের প্রকল্পটি আজ অনুমোদিত হয়েছে।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি,অথবা পরিশ্রম কখনো বৃথা যায় না।
আর এই কথার যতার্থতা প্রমান করলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল।
লক্ষ্য অটুট থাকলে যে কোন কঠিনকেই সহজ করে তোলা যায়। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সরকারী সংশ্লিষ্ট নানা দপ্তরে বসে থেকে আজ তিনি চুড়ান্ত সাফল্য অর্জন করেছেন। দৌলতখানের মানুষের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা আর দায়বোধ থেকেই তিনি চেষ্টা অব্যাহত রেখেছিলেন। এছাড়া এই প্রকল্পটি এমপি আলী আজম মুকুলের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল।
স্থানীয় সুত্রে দৌলতখান পৌরসভার মেয়র জনাব জাকির হোসেন জানায় আমাদের কথা তিনি রেখেছেন আমরা দৌলতখান উপজেলার সকল জনগন তার কাছে কৃতজ্ঞ থাকব সারাটি জিবন।
দৌলতখান পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা মোঃ দুলাল জানায় আমি দৌলতখানের জনগণ হিসাবে মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সম্মান জানাচ্ছি ওনার এই অর্জনকে।
দৌলতখানের তরুণ কবি মোঃ ছিদ্দিক ভোলা ২ আসনের সংসদ সদস‍্য আলী আজম মুকুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন যা কেউ কখনো পারে নী তা একমাত্র আমাদের অভিভাবক এমপি আলী আজম মুকুলই পেরেছে।আমি দৌলতখান পৌরসভা ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে এমপি মহোদয়কে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।

ভোলা ২ আসনের সংসদ সদস‍্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল ফেসবুকের এক বার্তায় জানান আজ আমার স্বপ্ন স্বার্থক হয়েছে।

আমার নির্বাচনী এলাকার দৌলতখান উপজেলাধীন ভবানীপুর থেকে চকিঘাট হয়ে চরপাতার কাজি বাড়ি পর্যন্ত এবং হাকিমুদ্দিন বাজার রক্ষাসহ ৫২২ কোটি টাকার সিসি ব্লকের প্রকল্পটি আজ অনুমোদিত হয়েছে।

আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া প্রকাশ করছি, যিনি সকল প্রশংসার মালিক।

আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মা, ১৬কোটি বাঙালির অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী – জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ৬৯ এর গণ আন্দোলনের মহা নায়ক, সাবেক সফল বানিজ্য মন্ত্রী আমার প্রিয় অভিভাবক জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের প্রতি। যিনি নেপথ্যে থেকে আমাকে অনেক সহযোগীতা করেছেন এই প্রকল্প অনুমোদনের জন্য।

আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain