আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ নিহতের স্বামী ও দেবর আটক

ফেব্রুয়ারি ৮, ২০২১,৭:১৮ অপরাহ্ণ

 
Spread the love

দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ নিহতের স্বামী ও দেবর আটক,

শ্যামনগর প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় মহিলা ও যুবকের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় জড়িত থাকায় নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ৷

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া’র শ্রীপতিপুর গ্রামে নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ৷ আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ৷

এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বলেন, নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে নিহত করিম পাড়ের৷
ঘটনার দিন রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ি পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখেন তার স্বামী৷

এসময় নিহত ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দু’জনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷ পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দু’জনকে এক আম গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রাখে৷

এ ঘটনায় নিহত করিম পারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন, তারই প্রেক্ষিতে ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷

তাদেরকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে৷ এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর ও থানা পুলিশের সঙ্গীয় ফোর্স।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain