জুন ১১, ২০১৬,১০:৪৯ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: পাবনা: পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ বাদী হয়ে পাবনা সদর থানায় এ মামলাটি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মামলাটি দাযের করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার সম্ভব হয়নি বলেও জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain