আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

গুরুত্ব সহকারে চট্টগ্রামে আজ টিকাদান কর্মসূচি শুরু,

ফেব্রুয়ারি ৭, ২০২১,৮:১২ অপরাহ্ণ

 
Spread the love

গুরুত্ব সহকারে চট্টগ্রামে আজ টিকাদান কর্মসূচি শুরু,

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
চিফ রিপোর্টারঃ

বন্দর নগরীতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টিকা দেওয়ার মধ্য দিয়ে।

রোববার সকাল ১০টা ৩৯ মিনিটে চট্টগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে তিনি টিকা নেন।

এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আয়েশা সুলতানা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ বড়ুয়াসহ অন্যরা টিকা নেন।

ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর চট্টগ্রামে টিকা দেওয়া শুরু হয়।
চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক আফতাবুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কে বলেন বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর চারটি বুথে টিকা দেওয়া শুরু হয়েছে।

এই হাসপাতালে প্রথম দিনে চিকিৎসক, রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীসহ মোট ১০০ জনকে টিকা দেওয়া হবে।

টিকা দেওয়ার জন্য হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউর পাশে চারটি বুথ করা হয়েছে। এর মধ্যে দুটি বুথ নারীদের জন্য।

এজন্য হাসপাতালে অবজারভেশন কক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে দল গঠন করা হয়েছে।
দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও টিকা দেওয়া শুরু হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

জেনারেল হাসপাতালে প্রথম দিনে ২০ জনকে টিকা দেওয়া হবে। চট্টগ্রামের ১৫টি উপজেলায় প্রথমদিনে কমপক্ষে ১০ জন করে ব্যক্তিকে টিকা দেওয়ার কথা আছে।

চট্টগ্রামে চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। যার মধ্যে নগরীতে এক লাখ ৫৪ হাজার ডোজ দেওয়া হবে। বাকি টিকা উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain