জানুয়ারি ৩১, ২০২১,৮:২৪ অপরাহ্ণ
মামলার হুমকি শাহাদাতের
ইসির বিরুদ্ধে,
মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
চিফ রিপোর্টারঃ-
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন পরাজিত বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
রোববার নগরীর নগর বিএনপি কার্যালয়ে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি পুনর্নির্বাচন দাবি করেন।
ডা. শাহাদাতের অভিযোগ, নির্বাচনে ‘সাড়ে ৭ শতাংশ’ ভোট পড়লেও নির্বাচন কমিশন ‘কারচুপি’ করে সাড়ে ২২ শতাংশ দেখিয়েছে।
ইভিএমে ভোটের ফল দেওয়ার কথা প্রিন্টেড কাগজে। কিন্তু তা না দিয়ে হাতে লেখা কাগজে দিয়েছে। নির্বাচন কমিশন ২৭ তারিখের সেই প্রিন্টেড কাগজ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করব।
গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। তাতে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী।
নৌকার প্রার্থী রেজাউল পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ভোট দিয়েছেন চার লাখ ৩৬ হাজার ৫৪৩ জন। ভোটের হার ২২ দশমিক ৫২ শতাংশ। এক হাজার ৫৩ ভোট বাতিল হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain