আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ডিসেম্বরে শেষ হবে- মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ,রেলমন্ত্রী

জানুয়ারি ৩০, ২০২১,৭:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

ডিসেম্বরে শেষ হবে- মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ,রেল মন্ত্রী

 

মোস্তাফিজুর রহমান,
খুলনা থেকেঃ

 

রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণ কাজ শেষ হবে। যেহেতেু দীর্ঘমেয়াদি প্রজেক্ট তাই দ্রুত এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। এ রেললাইন নির্মাণ কাজ শেষ হলে প্রতিবেশি দেশগুলো মোংলা বন্দর ব্যবহার করে অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিতে পারবে। এখন মোংলা বন্দর দিয়ে ট্রাকে পন্য পরিবহন হচ্ছে-রেললাইন সংযোগ হওয়ার পর তখন রেলে পণ্য পরিবহন হবে। এতে খরচ ও সময় দুটোই কম হবে। শনিবার দুপুরে (৩০ জানুয়ারী) মোংলা-খুলনা রেললাইন নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, এ বছরের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি বাধাগ্রস্থ হয়েছে। ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে দাবি করে মন্ত্রী এসময় বলেন, কিছু মাটির কাজ বাকি আছে, সেটি এই শুকনো মৌসুমে শেষ করে ডিসেম্বর পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
এদিন মন্ত্রীর সাথে থাকা রেললাইন নির্মাণ ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকনে’র প্রকল্প ম্যানেজার অজিত কুমার বলেন, খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত ৯৫ কিলোমিটারের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ রেললাইনের ওপর ১০৭ টি কালভার্ট ও ৩১ টি ব্রিজ নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৬৫ ভাগ মাটি লেভেল কাজের ৩০ ভাগও সম্পন্ন হয়ছে।
মোংলা-খুলনা রেললাইনের কাজে চার হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে ভারত সরকার দেড় হাজার কোটি দিচ্ছেন বলেও জানান প্রকল্প ম্যানেজার অজিত কুমার।
মোংলা-খুলনা রেললাইন সংযোগ কাজের অগ্রগতি দেখতে এদিন রেল মন্ত্রীর সাথে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মোংলার ইউএনও কমলেশ মজুমদার, মোংলা-খুলনা রেললাইন নির্মাণের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকনের প্রকল্প ম্যানেজার অজিত কুমার, ডেপুটি ম্যানেজার তীর থংকর জানা ও বিরেন সাহা।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain