জুন ১০, ২০১৬,১২:৩৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মেহেরপুর: মেহেরপুর বিভিন্ন মামলার আদালতের পরোয়ানার্ভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, সিআর মামলায় দুজন ও ১৫১ ধারায় একজন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain