আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৫ কোটি টাকার সোনা উদ্ধার ইউএস বাংলার যাত্রী সারোয়ারের কাছ থেকে,

জানুয়ারি ২৩, ২০২১,৩:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

৫ কোটি টাকার সোনা উদ্ধার
ইউএস বাংলার যাত্রী সারোয়ারের কাছ থেকে,

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল)

আড়াল করে ও রেহাই পেল না সারোয়ার উদ্দিন চলে যেতে হল জেল হাজতে,
আবারও ইউএস-বাংলা এয়ারলাইনসে সোনার সন্ধান মিলেছে। এবার মাসকাট-ঢাকা ইউএস-বাংলার ফ্লাইটে আসা এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। ওই যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। বাড়ি চট্টগ্রামে।

তিনি গতকাল বেলা ১১টায় ওমানের মাসকাট থেকে ঢাকায় আসেন। সোনাগুলোর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক জানান, তাদের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। বেলা ১১টায় মাসকাট থেকে আসা বিএস৩২২ নম্বর ফ্লাইটের যাত্রী সারোয়ার উদ্দিনের কাছে থাকা কালো রঙের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। এগুলোর ওজন ৭ কেজি ২৯০ গ্রাম। এর আগে ১১ জানুয়ারি কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রীদের নামার সিঁড়ির (এয়ার ক্রাফট স্টেয়ার) নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

৫ সেপ্টেম্বর ১০ কেজি সোনার বারসহ রোকেয়া শেখ মৌসুমী (২৪) নামে ইউএস-বাংলার এক কেবিন ক্রুকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যারাইবেল গেট এলাকা থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ওইদিন বেলা ১১টার দিকে মাসকাট থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। এ ছাড়া ৩১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিজনেস ক্লাসের যাত্রী ও ভিআইপি যাত্রী বহনকারী গাড়ির চালককে ৩ কেজি ৭১২ গ্রাম সোনাসহ আটক করা হয়।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain