জুন ১০, ২০১৬,১২:৩০ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:খূলনা: নগরীর দৌলতপুর বাজার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. রায়হান (২২)।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে (জিআরপি) থানার এসআই গৌতম কুমার পাল জানান, রায়হান দৌলতপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain