জানুয়ারি ১৯, ২০২১,৪:৪৮ পূর্বাহ্ণ
সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের ইন্তেকাল,
চট্টগ্রাম প্রতিনিধি:-
শোক সংবাদঃ১৮জানুয়ারী
আওয়ামী লীগের দুঃসময়ে কান্ডারী রাজপথের লড়াকু সৈনিক ক্যান্সারের কাছে হেরে গেলেন হাজার হাজার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা কর্মী তৈরির কারিগর, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা চট্টগ্রামের তুখোড় নেতা তারেক সোলেমান সেলিম। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।
দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল মঙ্গরবার বেলা ২টা চট্টগ্রাম পুরান রেল ষ্টেশন চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
একছেলে ২কন্যা সন্তানের জনক স্ত্রী, ভাই বোন সহ অনেক আত্মীয় স্বজন অসংখ্য সহ কর্মী রেখে গেছেন। সিটি কর্পোরেশনের চারবারে সাবেক এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এক্স কাউন্সিলর ফোরামের সভাপতি জালাল উদ্দিন ইকবাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, ফোরাম নেতা নাজিম উদ্দিন, পেয়ার মোহাম্মদ, নিয়াজ মুহাম্মদ খাঁন, এ এস এম জাফর, নুরুল হুদা লালু, আনোয়ার হোসেন ও মোহাম্মদ তৈয়ব প্রমূখ।
জানা গেছে, তিনি এবারও ৩১নং আল করন ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain