আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

প্রধানমন্ত্রীর বিমান অবতরণে দেরি, দুটি তদন্ত কমিটি

জুন ৯, ২০১৬,৩:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের অবতরণে দেরির কারণ অনুসন্ধানে দুটি কমিটি করা হয়েছে। আর এ ঘটনায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের এক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে  বলে জানা গেছে।


সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণে ১৫ মিনিট দেরি হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যট্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার রাতে সাংবাদিকদের জানান, “এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই সময়ই এয়ারট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর কামরুলকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে।” বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে বলে জানান তিনি। “উড়োজাহাজটির অপারেশনাল কোনো সমস্যা ছিল কি না, তা তদন্তে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।”

এছাড়া বিমানবন্দরের রানওয়েতে কোনো সমস্যা ছিল কি না বা সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন কোনো কিছুর অস্তিত্ব ছিল কি না, তা তদন্ত করতে বেবিচকের ফ্লাইট সেইফটি বিভাগের পরিচালক জিয়াউল কবিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

দুই তদন্ত কমিটিতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থা এসএসএফের একজন করে ঊর্ধতন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain