জানুয়ারি ১৫, ২০২১,৪:০২ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা কমিটির অনুমোদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খ্যাতিমান চিত্রনায়িকা সারাহ বেগম কবরী এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুখপাত্র অরুণ সরকার রানা। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের শ্রদ্ধেয় মাতা বিশিষ্ট লেখিকা, শিক্ষাবিদ অধ্যাপক এড. কামরুন নাহার বেগম। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় কমিটির সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা আবুল বশর, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সংগঠনের প্রচার সম্পাদক ও ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম সাজু গত
১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা বলেন, অধ্যাপক এড. কামরুন নাহার বেগম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো জোরদার হবে এবং পিছিয়ে পড়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সহায়ক হবে। শুভেচ্ছা বিনিময় কালে তথ্যমন্ত্রীর মাতা এড. কামরুন নাহার বেগম বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক এলাকা। চট্টগ্রামের আঞ্চলিক গান ও মাইজভাণ্ডারী গান সমগ্র বিশ্বসংস্কৃতিতে বিরাট স্থান দখল করেছে। তিনি চট্টগ্রামের কবিগানের কথাও স্মরণ করে বলেন, জারি-সারি গান যেমন সংস্কৃতির ঐতিহ্য, তেমনি চট্টগ্রামের কবিগানও সংস্কৃতিক ঐতিহ্য। তিনি সংগঠনের সকলকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain