জানুয়ারি ১২, ২০২১,১১:৪৮ অপরাহ্ণ
নাটোর প্রতিনিধিঃ-
নাটোরের সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় সিংড়া থানা মোড় সংলগ্ন অফিস উদ্বোধন, দোআ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৬৫ সদস্য বিশিষ্ট ওয়ার্ড নির্বাচনী কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাম প্রসাদ দাসের সভাপতিত্বে এবং ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, আওয়ামী লীগ নেতা সরফরাজ নেওয়াজ বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রীস আলী সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain