আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

৯ বাংলাদেশি জেলেকে ধরেছে বিএসএফ, বিজিবির হাতে ১১ ভারতীয় আটক

জুন ৮, ২০১৬,৭:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রাজশাহী: চারঘাট সীমান্তে নয় বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাছ ধরার নামে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আজ বুধবার বেলা ১১টার দিকে চারঘাটের পদ্মা নদী থেকে তাদের আটক করে বিজিবি। এর আগে একই অভিযোগে ওই ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ।  তারা হলেন, চারঘাট মিয়াপুর গ্রামের বাসিন্দা দুদু মিয়া, মান্নান, ফারুক, মিজান, মিতুল, শহিদুল ইসলাম, টুটুল, লিটন ও মাসুদ। বিএসএফ এর দাবি, তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।


অপরদিকে বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেরা চারঘাটের সাড়িয়াখাল সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ এর কাগমারী ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর বিজিবির টহল দলের হাতে বাংলাদেশি সীমান্ত থেকে তারা ভারতীয় ১১ জেলেকে আটক করে।

রাজশাহীর ১ বিজিবি’র পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশী জেলেদের ছাড়িয়ে আনতে তারা বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি বিএসএফ। আর তাদের হাতে আটক ওই ১১ ভারতীয় বিষয়ে তারা আইনত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain