আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

শীর্ষ সন্ত্রাসী”নুরু”ওরফে ডন ও সহযোগী কাউসার সহ গ্রেফতার,

জানুয়ারি ১০, ২০২১,৪:৪৬ পূর্বাহ্ণ

 
Spread the love

চিফ রিপোর্টার
মোঃ শহিদুল ইসলাম (শহিদ)

চট্টগ্রাম : নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম ওরফে ডন নুরুকে গত শুক্রবার রাতে নোয়াখালী বেগমগঞ্জ থেকে সহযোগী কাউসারসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নুরু আকবরশাহ পূর্ব ফিরোজশাহ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সরকারি জায়গা ও পাহাড় দখল, কাঠপাচার, অস্ত্রবাজি, পুলিশের ওপর হামলাসহ অন্তত ২৮টি মামলা রয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মকামরুজ্জামান।

আকবর শাহ থানার ওসি জহির উদ্দিন জানান,বিভিন্ন অপরাধে নুরুর বিরুদ্ধে আকবরশাহ ও খুলশী থানায় দায়ের হওয়া ২৮টি মামলার মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০১৯ সালের ১৭ আগস্ট তার বিরুদ্ধে ১৭ বছর সাজার আদেশ হলেও সেই সাজা পরোয়ানা থানার নথিতে নেই।

চট্টগ্রাম মহানগর পিপি মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, যে আদালত তাকে সাজা দিয়েছে সেই আদালত থেকে সাজা পরোয়ানা দন্ডিত আসামি যে থানা এলাকায় থাকেন ওই থানায় যাবে পরোয়ানা। অথচ থানা বলছে নুরুর ১৭ বছরের সাজা সংক্রান্ত পরোয়ানা তাদের কাছে নেই। বিষয়টি বিস্ময়কর। এটি তদন্ত হওয়া উচিত। মামলার রায়ের আদেশে কুমিল্লার চৌদ্দগ্রাম জেলার গুনবতী থানার চাঁপাচো হাজি বাড়ির তনু মিয়া ভান্ডারির ছেলে নুর আলম প্রকাশ নুরু বর্তমানে নগরীর আকবরশাহ থানার পুর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় থাকেন।

তাকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ এ ধারায় দশ বছর সশ্রম ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করার কথা উল্লেখ আছে।পলাতক আসামি নুরু যে দিন আদালতে হাজির হবেন কিংবা পুলিশের হাতে ধরা পড়বেন সেদিন থেকে তার সাজার মেয়াদ গণনা করা হবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করা হোক মর্মে আদেশে বলা আছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain