আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের হাত-পা ভেঙ্গে দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান

জুন ৮, ২০১৬,৭:২৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে মুছাপুর ইউনিয়নের নবনির্বাচিত  চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার সাঙ্গোপাঙ্গোরা।


আজ বুধবার সকালে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজার এলাকার মজিদ মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোসলেহ উদ্দিন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদির ডিলারের নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ জুন অনুষ্ঠিত মুছাপুর ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদিরের নৌকা প্রতীকের কর্মী হিসেবে কাজ করেন মুছাপুর ইউনিয়নের সাবেক মেম্বার তালেব হোসেনের ছেলে মোসলেহউদ্দিন। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মাকসুদ হোসেনের কাছে পরাজিত হন আবদুল কাদির ডিলার।

কাদির ডিলারের কর্মী মোসলেউদ্দিন আজ বুধবার সকাল ১০টার দিকে কাঁচাবাজার করার জন্য নিজ বাড়ি থেকে লাঙ্গলবন্দ বাজারে যাচ্ছিলেন। পথে মজিদ মেম্বারের বাড়ির সামনে পৌছলে মুছাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনের নেতৃত্বে ইকবাল হোসেন, তাওলাদ, নাছির, সেলিম ও মিন্টুসহ আরও ১০/১২ জন লোক মোসলেহ উদ্দিনের ওপর হামলা চালায়। তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মোসলেহউদ্দিনের হাত-পা ভেঙ্গে দেয়।

 খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই  আবদুস সামাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত মোসলে উদ্দিনকে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠায়।

 এ ব্যাপারে বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, মাকুসুদ হোসেন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রতিপক্ষের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালাবে এ ধরনের ঘটনা আশা করিনি বলে জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain