আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

নগরীর ৬টি প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির কারনে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানুয়ারি ৭, ২০২১,৩:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love

নগরীর ৬টি
প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির কারনে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর তিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ জানুয়ারি) নগরীর খুলশী, পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নকল চেরি, ময়লা ও তেলাপোকাযুক্ত ফিরনি, মেয়াদবিহীন কাটা ঔষধ ও মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি রাখায় এ জরিমানা করা হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ এসব পণ্য ধ্বংস করা হয়।

পুলিশের এপিবিএন সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন দপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, খুলশী থানার টেকনিক্যাল মোড়ের ফাতেমা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটাঔষধ সংরক্ষণ করায় চার হাজার টাকা জরিমানা করে মেয়াদবিহীন ঔষধ ধ্বংস করা হয়। পাশাপাশি গ্রিন বেকারিকে পণ্যের প্যাকেটে উৎপাদন, মেয়াদ, মূল্য উল্লেখ না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়া করায় ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

অন্যদিকে, আকবরশাহ থানার মাজার রোডের মালেক হোটেলকে হাইড্রোজ ব্যবহার করে জিলিপি তৈরি করায় ৬ হাজার এবং মেয়াদোত্তীর্ণ দই ও রসমালাই রাখায় মিয়াজী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় মেয়াদোত্তীর্ণ দই ও রসমালাই। অলংকার মোড়ের ফুড স্টোরকে ৩৫ টাকার পানীয় পণ্য ৬৫ টাকায় বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ রসমালাইয়ের মেয়াদ তুলে বিক্রয় করায় ২০ হাজার এবং ময়লা-আবর্জনাপূর্ণ স্থানে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, কিচেনে খোলা ডাস্টবিন রাখা, রঙ দেয়া করমচাকে চেরি হিসেবে ব্যবহার, ময়লা ও তেলাপোকাযুক্ত ফিরনি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় অলংকার মোড়ের একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain