জুন ৮, ২০১৬,১২:০১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচরখী গ্রামে ছাদ থেকে পড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষকের নাম হায়দার আলী।
হায়দার আলী ওই গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি তালা মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হায়দার আলীর দোতলা বাড়ির ছাদে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সকালে ছাদে উঠে গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain