জানুয়ারি ৩, ২০২১,৪:০২ পূর্বাহ্ণ
“-নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি”সচেতন হই ।
চিফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলামঃ-
ঘন্টায় ঘন্টায় ফ্রি ফ্রিজের লোভনীয় অপার নিয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। চট্টগ্রাম
নগরীতে বর্ণাঢ্য র্যালী ঘন্টায় ঘন্টায় ফ্রি ফ্রিজের অপার নিয়ে সচেতন হই, নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি
শ্লোগানে নগরীর প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে শুভ সুচনা হতে চলেছেন এই অপারের। ২জানুয়ারী
শনিবার সকাল ১১টায় ওয়ালটনের এক্সক্লোসিভ ডিস্ট্রিবিউটর ইলেক্ট্রনিক্স ভিলেজের উদ্যোগে নববর্ষের
শুভেচ্ছা, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য’র আয়োজন করেন।
র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলেকট্রনিক্স ভিলেজের সামনে গিয়ে শেষ হয়।
ইলেকট্রনিক্স ভিলেজের সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা এ ব্লক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক
হাজী আবুল মনছুর, বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও কমিউনিটি পুলিশের সভাপতি খোরশেদ আলম কাসেমী, সিটি কর্পোরেশনের সাবেক
কাউন্সিলর অধ্যক্ষ শামস্জ্জুামান হেলালী, এফডিইবি চট্টগ্রাম এর সেক্রেটারী ইঞ্জিনিয়ার নুরুল আলম, এমদাদুল হক বাদশা, ইঞ্জিনিয়ার
মাহবুবুল আলম রুমী প্রমুখ। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, ওয়ালটন আজ
দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক
পরিমন্ডলে প্রশংসার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। যা দেশের সুনাম ও খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের সাথে তালমিলিয়ে
বাংলাদেশেও ওয়ালটন সুনাম অর্জন করেছে। ওয়ালটনের পণ্য ব্যবহারের
মাধ্যমে দেশীয় শিল্প ও বাণিজ্যের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ গ্রহনের জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
BDnewstv24.com
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain