জুন ৮, ২০১৬,৩:২৪ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ফেনী: সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ আনোয়ার বাহিনীর মাহলা থানার ওসিসহ ১২জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।
অপরদিকে আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে। গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ৮মামলার আসামি সাঈদ আনোয়ারকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করতে তার বাড়ি সোনাপুর গ্রামে যায়। এ সময় তাকে গ্রেফতার করলে বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় সোনাগাজী মডেল থানার ওসিসহ ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন।
গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজী, বোমা হামলা ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর সত্যতা নিশ্চিত করেছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain