আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন চট্টগ্রামের কৃতিসন্তান সাংবাদিক কায়সার ইকবাল চৌধুরী (বিএম এস এফ)

ডিসেম্বর ২৯, ২০২০,২:২৩ পূর্বাহ্ণ

 
Spread the love

গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন চট্টগ্রামের কৃতি সন্তান সাংবাদিক কাইছার ইকবাল চৌধুরী বিএমএসএফ এর

 

মোঃ শহিদুল ইসলাম,, চীফ রিপোর্টারঃ  বিডিনিউজ টিভি টুয়েন্টিফোর ডটকম,

 সারা বাংলার সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক মফস্বল সাংবাদিকদের বৃহৎ ও দাবী আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রামের কৃতি সন্তান, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও দৈনিক ইনফো বাংলা পত্রিকার চীফ রিপোর্টার লায়ন কাইছার ইকবাল চৌধুরী।
রবিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএমএসএফ এর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান।
পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভার্চুয়্যালের মাধ্যমে কাউন্সিল এর শুভ উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন।
সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রস্তাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন শহিদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের সমন্বয়ে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনে চট্টগ্রামের কৃতি সন্তান লায়ন কাইছার ইকবাল চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
লায়ন কাইছার ইকবাল চৌধুরী জানান, আমি বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সহিত গত ২ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি।
তিনি আরো বলেন, আমাকে দ্বি-বার্ষিক নির্বাচন ও জাতীয় কাউন্সিল-২০২০ কেন্দ্রীয় কমিটিতে গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। বিএমএসএফ, চট্টগ্রাম শাখাকে নতুনভাবেঢেলে সাজিয়ে কেন্দ্রতে উপহার দিবেন এবং চট্টগ্রামের নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন এই সাংবাদিক নেতা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain