জুন ৭, ২০১৬,৩:৩৭ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীদের ফ্লাইট ৪ আগস্ট শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন একথা জানান। আজ সচিবালয়ে হজ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
রাশেদ খান মেনন জানান, দেশ থেকে হজযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ ফ্লাইট ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain