জুন ৭, ২০১৬,৩:১৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের সামনে ময়লার স্তুপ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে পুলিশ ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তুপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়। রাতের কোনো এক সময় ভূমিষ্ট হওয়ার পর অজ্ঞাত লোকজন আঁধারে ওই স্থানে নবজাতকটিকে ফেলে রেখে যায় বলেও জানান সিদ্দিকুর রহমান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain