আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আ.লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের অপরাজনীতির বিরুদ্ধে

নভেম্বর ২২, ২০২০,৯:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩১ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার উদ্যাগে নব-নির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না । বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।

তিনি বলেন, ১৯৭৫ সালের খুনি ও এর মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়াভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহ তো হবেই।

নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাকি বিএনপির বিরুদ্ধে কথা বলে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিদিন চিরাচরিত মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে তাদের এখন শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করাই হচ্ছে রোজনামচার অংশ।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিশ্বসমাজ যখন পঞ্চমুখ তখন বিএনপির সহ্য হয় না, মনের যন্ত্রণা বেড়ে যায়  উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনার অর্জনের কথা যেমন শুনতে চায়, তেমনি বলতেও চায়।

বিএনপি মহাসচিবকে একজন সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি তো নিজের কথা বলেন না, শুধু রিলে করেন, তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল।

তিনি বলেন, অন্ধকার থেকে সুতোর টানে চলে বিএনপির অপরাজনীতি আর লিপ সার্ভিস। আওয়ামী লীগ দেউলিয়া হয়নি, বরং অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর শক্তিশালী, সুসংগঠিত এবং জনঘনিষ্ট।

বিএনপি তো সেদিন দেউলিয়া হয়েছে, যেদিন তারা তাদের গঠনতন্ত্র থেকে দুর্নীতিবিরোধী ৭ ধারা বাতিল করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের দলের দায়িত্ব দিয়ে সেদিনই বিএনপি দলের অপমৃত্যু ঘটিয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশের অদম্য গতিতে এগোচ্ছে ও তার প্রভাব নোয়াখালীতেও পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ফেনী থেকে বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ থেকে সোনাপুর সড়ক চারলেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে।

সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন যতই হোক সবকিছু ম্লান হয়ে যায় দুই-একটা নেতিবাচক ঘটনায়।

যেকোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর রক্ষাকবচ হতে পারে না।

নোয়াখালীর প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে মন্ত্রী  বলেন, জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী সামাজিক অপরাধীদের আইনের আওতায় আসতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain