আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

একাত্তরের পর ভারতে কোনও বাংলাদেশির অনুপ্রবেশ ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২০, ২০২০,৭:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বক্তব্যকে কার্যত উড়িয়ে দিলেন তাঁর কাউন্টারপার্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর ভারতে আর কোনও বাংলাদেশির অনুপ্রবেশ ঘটেনি।

তিনি বলেন, বাংলাদেশের জিডিপি ভালো, দেশের আর্থিক স্বাস্থ্য ভালো, বাংলাদেশিরা কেন ভারতে যাবে? উল্লেখযোগ্য, অমিত শাহ সম্প্রতি কলকাতায় মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বালাদেশিদের এদেশ ছাড়তে হবে। আসাদুজ্জামান বলেন, এন আর সি কিংবা সি এ এ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাই এ নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননা। শুধু জানাতে চান, একাত্তরে বেশ কিছু  বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল। তারপর আর কোনও অনুপ্রবেশ হয়নি।

উল্লেখ্য, ভারত – বাংলাদেশের মধ্যে চারহাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে আছে, দুহাজার দুশো ষোলো কিলোমিটার মতো, আসামে দুশো তেষট্টি কিলোমিটার, মেঘালয়ে চারশো তেতাল্লিশ কিলোমিটার, ত্রিপুরায় ছশো ছাপ্পান্ন কিলোমিটার ও মিজোরামে তিনশো ছয় কিলোমিটারের মতো।

এর মধ্যে অনেকটাই পোরাস বর্ডার। দুই সীমান্ত দিয়েই চোরাচালান চলে মেনে নিয়ে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বন্ধুদেশ। তাই, এই সমস্যার সমাধান আলাপ আলোচনার মধ্যেই হয়। অমিত শাহের মন্তব্য কোনও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বলেই আসাদুজ্জামান মনে করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain