আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যানজট নিরসনে হবে মেট্রোপলিটন যোগাযোগ কর্তৃপক্ষ

জুন ২, ২০১৬,১১:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: ঢাকা ও পাশের জেলাগুলোর যানজট নিরসনে একটি স্বতন্ত্র মেট্রোপলিটন যোগাযোগ কর্তৃপক্ষ গঠন করবে সরকার। সমন্বয় সাধনে এ সংস্থাটি আগামী বছরের মধ্যেই কাজ শুরু করবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন। উন্নয়ন ও অনুন্নয়ন মিলে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অন্তর্ভুক্ত করে পরিবহন ও যোগাযোগ খাতে ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘পূর্বাচল জলসিঁড়ি এলাকায় নবনির্মিতব্য মহানগরসহ রাজধানী ঢাকা এবং এর নিকটস্থ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য মনে হয়। মহানগরে যানজটের কারণ শুধু রাস্তা ও উড়াল সেতুর অভাবই নয়, যানজট নিয়ন্ত্রণ ও নিরসনে পরিকল্পিত এবং সমন্বিত ব্যবস্থার দুর্বলতাও এর অন্যতম কারণ। এজন্য একটি স্বতন্ত্র মেট্রোপলিটন যোগাযোগ কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা আমাদের রয়েছে।’

তিনি বলেন, ‘পরিকল্পনা প্রণয়ন, যানবাহন নিয়ন্ত্রণ, যানবাহনের লাইসেন্সিং ও পরীক্ষা-নিরীক্ষা, বিভিন্ন ধরনের যানবাহনের পরিচালনা এবং একই সঙ্গে উড়াল সেতু বা পাতাল রেল স্থাপনের মধ্যে সমন্বয় সাধন হবে এ কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। আশা করা যায় আগামী বছরের মধ্যেই এ প্রতিষ্ঠানটি কার্যকর হবে।’

যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন কাঠামো হালনাগাদ করতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, সড়ক পরিবহন আইন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, মেট্রোরেল বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানান অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে নতুন রেললাইন নির্মাণ, ডাবল লাইনে রূপান্তরকরণ, পুনর্বাসন, নতুন রেলসেতু/আন্ডারপাস/ওভারপাস নির্মাণ, বিভিন্ন স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন, যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা আমাদের রয়েছে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain