আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীর রামপুরায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা

নভেম্বর ৪, ২০২০,১০:২৪ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : রাজধানীর রামপুরায় নির্ধারিত স্ট্যান্ডে না নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে এক যাত্রীকে। নিহত যাত্রীর বয়স ৩৫ বছর। এখন পর্যন্ত তার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজ বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই ঘটনার পরে বাসের যাত্রীরা হেল্পার ও চালককে আটক করলে যাত্রীদের কাছ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ছিনিয়ে নেয়। সূত্র জানায়, নিহত যাত্রীকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে হেল্পার সামনের স্ট্যান্ডে নামাবে বলে জানায়।

এনিয়ে যাত্রী ও হেল্পারের মধ্যে বাকবিতন্ডা হয়। উলন রোডের সামনে নামতে গেলে হেল্পার ওই যাত্রীকে মারধর করে। এসময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে অন্য যাত্রীরা প্রতিবাদ করে। তখন অন্য যাত্রীকেও মারধর করে বাসের হেল্পার। পরবর্তীতে উক্ত যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেল্পার। এ সময় বিকট একটি শব্দ হয় বলে বাসের যাত্রীরা জানান। তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে মারা যায় যুবকটি। উদ্ধার করে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain