আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

অক্টোবর ৩০, ২০২০,৬:২২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি২৪.কম: ডেস্ক : ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে, ফেনী শহরের ট্রাংকরোড দোয়েল চত্বরে হেফাজতে ইসলাম ফেনীর সভাপতি হাফেজ রশিদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা হেফাজত ইসলামের নেতারা।

এর আগে, জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে সমাবেশে যোগদান করেন মুসুল্লিরা। এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগীতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা করা হচ্ছে। বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে এটা চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain