মে ৩১, ২০১৬,৯:৫৬ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ডট কম: ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকায় চালককে আঘাত করে চিনিভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ট্রাক চালকের নাম দ্বীন ইসলাম (৩৫)। রাত সাড়ে তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, ওই ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাঁকে রাতে হাসপাতালে নিয়ে আসে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain