মে ৩১, ২০১৬,৯:৫২ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মংলা (বাগেরহাট): সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’ মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিবেন।
এর আগে গত রোববার দুপুরে এই আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় না আসায় আনুষ্ঠানটি স্থগিত করা হয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আজ বিকালে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন র্যাব- ৮ এর জোনাল কমান্ডার ফরিদুল আলম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বনদস্যুরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠানটি করা হবে।
গত রোববার সকালে মংলা এলাকায় র্যাবের কাছে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ তার দলের জমাকৃত ৫১টি অস্ত্র ও ৫ হাজার গুলি র্যাবের হেফাজতে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain