আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী রাখা হয়েছে: ফখরুল

অক্টোবর ১৮, ২০২০,৮:১৭ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ উন্মোচন করতেই বিএনপি নির্বাচনে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন চায় বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপ-নির্বাচনেও ত্রাসের রাজত্ব ও কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি। এই দাবিতে আগামি ১৯ অক্টোবর রোববার জেলা ও মহানগরে এবং ২০ অক্টোবর সোমবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব।

বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জেলখানায় থাকা আর বাসায় থাকার মধ্যে একটিই পার্থক্য যে তিনি ঘরোয়া পরিবেশে থাকতে পারছেন। এর বেশি কিছু নয়। আসলে তিনি গৃহ অন্তরীন।

বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে জানান মির্জা ফখরুল। কোভিড পরিস্থিতিসহ পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain